Pages

Monday, July 27, 2015

কমিউনিটি পুলিশিং কি?

 

কোন ভৌগোলিক এলাকায় বসবাসরত জনগোষ্ঠীকে সাধারণ অর্থে কমিউনিটি বলে। বৃহৎ অর্থে কোন বিধিবদ্ধ সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠানও কমিউনিটির অমত্মর্ভূক্ত। কমিউনিটি পুলিশিং অর্থ কমিউনিটি কর্তৃক পরিচালিত পুলিশি ব্যবস্থা (community driven policing system)। অন্য কথায় বলা যায়, কোন নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় অপরাধ দমন ও অপরাধ উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে পুলিশ ও ওই এলাকার জনগণের পারস্পরিক সহযোগিতা ও যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে সমস্যা ও সমস্যার কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সমস্যা সমাধানের উপায় উদ্ঘাটন ও বাসত্মবায়নের পদ্ধতিই কমিউনিটি পুলিশিং।
 সরকারের বিধিবদ্ধ যে সংস্থাটি অপরাধ দমন, অপরাধ উদ্ঘাটন, বিচারের জন্য অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সর্বোপরি জনগণের জানমালের নিরাপত্তা দেখা-শুনার দায়িত্ব পালন করে তাকেই প্রধান আইন প্রয়োগকারী সংস্থা বলে। পুলিশই মূলতঃ মৌলিক আইন প্রয়োগকারী সংস্থা।
 পুলিশের ইতিহাস সনাতনী ইতিহাস। যুগের বিবর্তনে পুলিশের সাংগঠনিক ও প্রায়োগিক ক্ষেত্রেও বিবর্তন এসেছে। বৃটেন ও আমেরিকার পুলিশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, ওই সকল দেশের পুলিশ অনেক অনেক বিবর্তনের মাধ্যমে বর্তমানরূপে আবর্তিত হয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাতা রবার্ট পিল আধুনিক পুলিশিং ব্যবস্থারও জনক। তিনি সনাতনী পুলিশিং ব্যবস্থাকে গণমুখী (community oriented) পুলিশিং ব্যবস্থায় রূপান্তরের পক্ষ দর্শন দিয়েছেন। তার আধুনিক পুলিশিং ব্যবস্থার মূলকথা হল, ‘পুলিশই জনতা এবং জনতাই পুলিশ’ (The police are public and the public are police) রবার্ট পিলের গণমুখী পুলিশিং এর মূলনীতি থেকেই মূলতঃ কমিউনিটি পুলিশিং এর ধারণা আসে।
 কমিউনিটি পুলিশিং অর্থ জনগণকে পুলিশের সাথে সম্পৃক্ত করা। অর্থাৎ জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যাদি যা থেকে অপরাধ সৃষ্টি হয় তা সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্নভাবে কমিউনিটি পুলিশিং এর সংজ্ঞা দিয়েছেন। সকল সংজ্ঞারই মূলকথা জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সমস্যা ও সমস্যার কারণ চিহ্নিত করে সমাধানের উদ্দেশ্যে প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে উন্নত জীবনের লক্ষ্যে কাজ করা। The Upper Midwest Community Policing Institute কমিউনিটি পুলিশিংকে নিন্মরূপে সংজ্ঞায়িত করেছে-
 Community policing is an organization wide philosophy and management approach that promotes community, government and police partnerships, proactive, problem solving, community engagement to address the causes of crime, fear of crime and community issues.
 অর্থাৎ কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ, সরকার ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন ও সমস্যার সমাধানকল্পে অপরাধের কারণ দূরীকরণ, অপরাধ ভীতি হ্রাস ও সমাজের বিভিন্ন সমস্যার সমাধান দেয়)।
 কমিউনিটি পুলিশিং একটি গণমুখী (community oriented), প্রতিরোধমূলক (proactive) এবং সমস্যার সমাধানমূলক (solution based) পুলিশি ব্যবস্থা ও দর্শন যাজনগণকে সম্পৃক্ত করে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে পরিচালিত হয়।

Thursday, July 9, 2015